শোনা যায় পশ্চিমবঙ্গের নাট্য-পীঠস্থান যেগুলো, তার মধ্যে অন্যতম গোবরডাঙ্গা । সেখানে নাকি দশজনের মধ্যে নজনেই নাটক ভালবাসেন।
এতদিন শুনেছি শুধু, এবার উপলব্ধি করার সৌভাগ্যের সামনে দাঁড়িয়ে। সুযোগ এলো Joyanta Mukhopadhyay দা-র হাত ধরে।
গোবরডাঙ্গা নকসা, বাংলা নাট্য জগতে একটি সুপ্রসিদ্ধ নাম। তাদের নিজস্ব আঙিনা, গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে আমাদের ‘মহামায়া’ মঞ্চস্থ করার আহ্বান এলো Ashis Das দা-র কাছ থেকে।
গোবরডাঙ্গার নাট্যপ্রেমী দর্শকদের মন জয় করার জন্য কাঁধে কাঁধ লাগিয়ে প্রস্তুতি নিচ্ছে ‘মহামায়া’ টিম।